আমি আমার মতো / I Am Who I Am
বাংলা সংস্করণ (Bengali Version):
আমি আমার মতো
নিজের আলোয় জ্বলতে শিখুন
হোক না যতই ক্ষীণ।
পরের আলোয় ঝিলিক দেখায়
আপন সত্তাহীন।
নিজের মতোই চলতে শিখুন
লেজুড়বৃত্তি নয়।
পরের প্রসার-প্রচারে নেই
নিজের পরিচয়।
নিজের কাজেই উদ্যমী হোন
স্বপ্ন করুন জয়।
খ্যাতিমানের গা ঘেষলেই
নিজের খ্যাতি নয়।
নিজের পায়েই চলতে শিখুন
পরের ধরনা ছেড়ে।
নিজের মতোই বাঁচতে শিখুন
নিজের কর্ম করে।
নিজের কথাই ভাবতে শিখুন
জগৎ স্বার্থপর।
কেউ দেবে না ভুলের মাশুল
নেবে না খবর।
নিজেকে ভালোবাসতে শিখুন
কেউ নয় আপন-পর।
বাস্তবতা বড়ই কঠিন
ভুয়া প্রেমের জ্বর।
নিজের সত্তা বজায় রেখেই
বাঁচুন প্রতিদিন।
স্বমহিমায় জেগে উঠুন
অনুকরণহীন।
স্বভাবসুলভ স্বকীয়তায়
সত্যে হোন ব্রত।
সগর্বে বলতে শিখুন
আমি আমার মতো।
ইংলিশ সংস্করণ (English Version):
I Am Who I Am

Learn to shine in your own light,
No matter how dim it may be.
A glimmer in someone else's light
Only shows a soul that isn't free.
Learn to walk in your own way,
Do not just follow behind.
In another's growth and publicity,
Your own identity you will not find.
Be energetic in your own work,
Conquer the dreams you see.
Just by walking close to the famous, Your own fame can never be.
Learn to stand on your own feet,
Leaving another's support behind.
Learn to live in your own way,
By the deeds of your own mind.
Learn to think of yourself,
The world is selfish and cold.
No one will pay for your mistakes,
Nor will anyone care to hold.
Learn to love yourself,
None is truly close or apart.
Reality is incredibly harsh,
Fake love is just a fever of the heart.
Live each and every day,
Keeping your true self alive.
Wake up in your own glory,
Without imitating to survive.
In your natural individuality,
Be devoted to the truth you know.
Learn to say with absolute pride,
"I am who I am" as you grow.
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.
Posted Using INLEO
@writinglovers This was shared from another Hive app. Liketu is a dedicated photo app on Hive with built-in features worth trying.
https://liketu.net
A wonderful reminder to stay true to yourself. Thanks for sharing this inspiring message.
Congratulations @writinglovers! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)
Your next target is to reach 2250 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPCheck out our last posts: